পাকিস্তানকে ফেসবুক, টুইটার ও গুগলের হুমকি

১ মার্চ, ২০২০ ২০:৫৮  
স্যোশাল মিডিয়া নিয়ে পাকিস্তান সরকারের নতুন নীতিমালার বিরুদ্ধে অবস্থান নিয়েছে ডিজিটাল মিডিয়া জায়ান্টস ফেসবুক, টুইটার, গুগল এবং  আরো কয়েকটি সংস্থা নিয়ে গঠিত একটি জোট। পাকিস্তান সরকার নীতিমালা সংশোধন না করলে দেশটিতে সেবা বন্ধ করার হুমকিও দিয়েছে এশিয়া ইন্টারনেট কোয়ালিশন (এআইসি)। দ্য নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের শুরুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কাছ পাঠানো এক চিঠিতে তার সরকারের নতুন অনুমোদিত সোশ্যাল মিডিয়া আইন সংশোধন করার আহবান জানিয়েছে সংগঠনটি। ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘বর্তমান আইন এআইসির সদস্যদের জন্য তাদের পরিষেবাগুলো পাকিস্তানি ব্যবহারকারী এবং ব্যবসায়ীদের প্রদান করা অত্যন্ত কঠিন করে তুলবে।’